,

পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাইতে বললেন ট্রুডো

news-image

অান্তর্জাতিক ডেস্ক : কানাডার আদিবাসী শিশুদের চার্চের দ্বারা যৌন নিগ্রহের শিকার হওয়ার বিষয়ে পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানিয়েছেন জাস্টিন ট্রুডো। ক্ষমা চাইতে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পোপকে তার দেশে আমন্ত্রণও জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সময় তিনি ওই অনুরোধ করেন।

পোপের সঙ্গে দীর্ঘ ৪২ মিনিট বৈঠকের পর জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, কানাডার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আদিবাসীদের সঙ্গে সত্যিকারের সমন্বয় কতোটা গুরুত্বপূর্ণ – তা আমি পোপকে বলেছি। পোপের ক্ষমা চাওয়ার মাধ্যমে এটি যে আরও সহজ হতে পারে সে বিষয়েও গুরুত্বারোপ করেছি।

১৮৮০ সালের দিকে কানাডার প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে সরকার পরিচালিত আবাসিক স্কুলে নিয়ে আসা হয়েছিল। কানাডার মূল সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য সেসব শিশুদের নিজেদের পরিবার, সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল।

কানাডা সরকার স্কুলগুলোতে অর্থায়ন করলেও এগুলো পরিচালনা করতো খ্রিস্টান চার্চ যেগুলোর বেশিরভাগের নেতৃত্বে ছিল রোমান ক্যাথোলিকরা। ওই সময় অনেক শিশু শারিরীক ও যৌন নিগ্রহের শিকার হয়। ২০১৫ সালে কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন এটিকে ‘সাংস্কৃতিক গণহত্যা’ বলে অভিহিত করে। (বিবিসি, গার্ডিয়ান ও নিউজউইক অবলম্বনে)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে