,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : “তামাক উন্নয়নরে অন্তরায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকরে সম্মেলণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তর নিশিত নন্দী মজুমদার, স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহউদ্দিন বকুল, ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক আব্দুল মালেক, চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মোঃ শাহআলম, কমরেড নজরুল ইসলাম প্রমূখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তির প্রথম ধাপ হচ্ছে তামাক। তামাকের আগ্রাসনের কারণেই তরুণরা একসময় মাদকাসক্ত হয়ে পড়ে। তাই তামাকের আগ্রাসন ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধভাকে এগিয়ে আসতে হবে। তিনি উন্নত বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে তামাক ও মাদকের হাত থেকে রক্ষা করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে