সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৬ তম শাহদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের বাস ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাছির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি ইদ্রিস হাসান, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল হাসিম, সহ তথ্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, চর চারতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের সাধারণ মোর্শেদ খাঁ, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন আরজু, যুবদল নেতা এজি মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক স্বপন মাহমুদ, স্বেচ্ছাসেবকদল নেতা হিরা মিয়া, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শরিয়ত নগর জামে মসজিদের খতিম মামুনুন নূরানী ছালে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন জয়। আলোচনা সভা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ