,

পানির পাইপে হঠাৎ বিস্ফোরণ, অতঃপর…

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের এক শান্ত বিকেল। রাস্তায় সারিবদ্ধভাবে পার্ক করা ছিল কিছু গাড়ি। পাশেই ফোনে কথা বলতে বলতে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এমন সময় রাস্তার নিচে থাকা পানির পাইপে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর পানি উঠে যায় সাততলার সমান উচ্চতায়। পুরো ঘটনাটি ধরা পড়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায়।

সোমবার ঘটনার ভিডিওটি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণটি মাটির নিচে থাকা পানির লাইনে হয়েছে। এর ফলে আশপাশের বাড়ির জানালা ভেঙে যায় ও রাস্তায় থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় এক সাংবাদিক ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেন।

কী কারণে এত বড় দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। অপর এক স্থানীয় সাংবাদিক জানান, দুর্ঘটনায় কেউ আহত হননি।

https://youtu.be/eeSAEzHyC38

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের