,

রোজায় সিনেমার শুটিং বন্ধ রাখলেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রে অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তার হাতে এখন দুটি সিনেমার কাজ রয়েছে। তবে রোজার কারণে আপাতত এ দুটি সিনেমার শুটিং বন্ধ রেখেছেন বলে জানান এ অভিনেতা।

এ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘রোজার কারণে সিনেমার শুটিং বন্ধ রেখেছি। রোজার মধ্যে কোনো সিনেমার কাজ করব না। রোজার পরে ‘কোটি টাকার প্রেম’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ শেষ করব।’

ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

এদিকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছন চিত্রনায়িক মৌসুমী। এছাড়া রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বাপ্পি চৌধুরী ও মিম জুটি বেঁধে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের