,

সরে গেলেন শ্রুতি হাসান

news-image

বিনোদন ডেস্ক : গত ১৭-২৮ মে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে বসেছিল বিশ্বের অন্যতম মর্যাদাকর চলচ্চিত্র আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা হাজির হয়েছিলেন। ছিলেন ভারতীয় অভিনয়শিল্পীরাও।

ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুরের পাশাপাশি এবারের আসরে দ্যুতি ছড়িয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সংঘামিত্রা সিনেমার প্রচারণার জন্য এ বছর কানে গিয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু ঢাকঢোল পিটিয়ে এখন সিনেমাটি থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। শ্রুতির মুখপাত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে শ্রুতির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত শ্রুতি সংঘামিত্রা সিনেমায় অভিনয় করছেন না। এটি দীর্ঘ দুই বছরের প্রজেক্ট, তাই যথাযথ অনুশীলন, চিত্রনাট্য আয়ত্ব করা এবং শুটিংয়ের শিডিউলের বিষয়টি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি গত এপ্রিল থেকে একজন দক্ষ কমব্যাট প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন যেন প্রথম থেকেই শুটিংয়ের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারেন। সংঘামিত্রা সিনেমার প্রতি তার এতো উৎসাহ ও দায়বদ্ধতা থাকা সত্বেও তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন কারণ তিনি এখনো যথাযথ চিত্রনাট্য এমনকি শুটিংয়ের শিডিউল পর্যন্ত পাননি। বর্তমানে তিনি বেহেন হোগি তেরি সিনেমার প্রচারণা, সুভাষ নাইড়ু সিনেমা ও তার গান নিয়ে ব্যস্ত রয়েছে।’

সংঘামিত্রা সিনেমাটিতে শ্রুতির একজন নারী যোদ্ধার ভূমিকায় অভিনয়ের কথা ছিল। ১৫০ কোটি বাজেটের সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় তৈরি হবে। সিনেমাটি পরিচালনা করেছেন সুন্দর সি। সিনমোটির প্রযোজনা করছে শ্রী থেনানদাল স্টুডিওস এবং সংগীত পরিচালনায় রয়েছেন বিখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা