,

চিত্রাঙ্গদা সিং নতুন ছবিতে

news-image

বিনোদন ডেস্ক : চিত্রাঙ্গদা সিং বড়পর্দায় খুব একটা নিয়মিত নন। মাঝে মাঝে তাঁকে কখনো কেন্দ্রীয় নায়িকা চরিত্রে কিংবা অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তাঁকে সবশেষ অক্ষয় কুমারের বিপরীতে ২০১৫ সালে ‘গাব্বর ইজ ব্যাক’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর আর চিত্রাঙ্গদাকে বড়পর্দায় দেখা না গেলেও এবার বড়পর্দায় ফিরছেন তিনি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে। ছবির নাম ‘বাজার’। এটি প্রযোজনা করবেন নিখিল আদবানি। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন সাইফ আলী খান। এ ছাড়া আরো অভিনয় করবেন রাধিকা আপ্তে। এমন খবর জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।

খবরে জানা যায়, ‘বাজার’ ছবিতে সাইফ আলী খানকে দেখা যাবে একজন ব্যবসায়ীর ভূমিকায়। রাধিকা আপ্তে অভিনয় করবেন সাইফ আলী খানের সেক্রেটারির চরিত্রে।

শিগগিরই ছবির পোস্টার প্রকাশ করা হবে।

এদিকে নিখিল আদবানি ছবির জন্য প্রথমে প্রাচী দেশাইকে নির্বাচন করলেও পরে তিনি চিত্রাঙ্গদা সিংয়ের ওপর ভরসা রাখেন। এ বিষয়ে তিনি বলেন, ‘চিত্রাঙ্গদা সব সময় প্রথম পছন্দ ছিল। আমি খুব খুশি এবং উত্তেজিত। আমাদের সাইফ, চিত্রাঙ্গদা, রাধিকা এবং রোহান মেহেরা আছেন। শুটিং শুরু হয়েছে, চলবে আগস্ট পর্যন্ত। ছবি মুক্তি পাবে ডিসেম্বরে। প্রাচী আমার প্রোডাকশনে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তবে সেটা অন্য প্রজেক্টের জন্য। যতদূর জানি, ‘বাজার’ ছবির মন্দিরা চরিত্রের জন্য আমি উদ্বিগ্ন ছিলাম, তখন আমার পরিচালক গৌরব কে চাওলা চিত্রাঙ্গদাকে নির্বাচন করার কথা বলেন।’

এখন সাইফ-চিত্রাঙ্গদার ভক্তরা অপেক্ষায় আছেন পর্দায় তাদের রসায়ন দেখার জন্য। অপেক্ষার শেষ হবে ডিসেম্বর মাসে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের