,

প্রেমিকের ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

news-image

নিউজ ডেস্ক : রংপুরে প্রেমিকের ধর্ষণে এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের উত্তর বারঘরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিরাম বাবন পাড়ার লালু মিয়ার ছেলে কুড়িগ্রাম পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্র রোকন মিয়া। এরপর সে বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর বিয়ের প্রস্তাব দেয়া হলে রোকন অস্বীকার করে। পরে তার বাবা লালু মিয়া এনিয়ে ওই ছাত্রীর পরিবারকে বারাবাড়ি না করতে হুমকি দেয়।

নিরুপায় হয়ে ওই ছাত্রীর পক্ষ থেকে শনিবার রংপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের