,

বার্লিনে হঠাৎ মুখোমুখি মোদি-প্রিয়াঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আপাতত জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে হঠাৎই দেখা হয়ে গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। এক কথায় বিদেশের মাটিতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই মুখোমুখি হলেন- ‘‌সম্রাট ও সুন্দরী’‌।

প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ মোলাকাতের সেই ছবি ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্টও করেছেন প্রিয়াঙ্কা। নিজের প্রথম হলিউড ছবি বেওয়াচের প্রোমোশনে বার্লিনে রয়েছেন তিনি। দু’‌জনেই ভীষণ ব্যস্ত নিজেদের কাজে। তার মধ্যেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‌ব্যস্ততার মধ্যেও সময় বার করে তাঁর সঙ্গে দেখা করার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আমি আপ্লুত। ’‌

এখন বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকেন তিনি। আমেরিকাকেই বেশিরভাগ সময় থাকেন। কোয়ান্টিকোর শ্যুটিং নিয়েও ভীষণ ব্যস্ত প্রিয়াঙ্কা। নিজের ফিল্মের প্রোমোশনে অস্কার, গোল্ডেন গ্লোব, এমনকী মেট গালাতেও রেড কার্পেটে হাজির ছিলেন পিগি চপস। বার্লিনের প্রচার শেষ করেই লন্ডনে যাওয়ার কথা তাঁর। তবে হলিউডের ডেবিউ ফিল্ম বেওয়াচে ভিলেনে চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ‌‌‌সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের