,

বন্যা, ঘূর্ণিঝড় মোকাবেলায় বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিশ্ব আনবিক শক্তির ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দুপুর তিনটায় ভিয়েনা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর সন্ধ্যা ৬টায় গ্রান্ড হোটেল বল রুমে অস্ট্রিয়া আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে ঘূর্ণিঝড় মোকাবেলায় সব প্রস্ততি গ্রহণের কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “১০ নম্বর সিগন্যাল দিয়েছে, আমরা অনবরত খবর রাখছি। সব মানুষকে শেল্টারে নেওয়া হয়েছে।

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে তুলে ধরতে হবে, কীভাবে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারল।

শেখ হাসিনা বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবেন আর তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না? পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের বিচার অবশ্যই করা হবে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দায়িত্ব রয়েছে দেশের প্রতি। এই অশুভ অসুস্থ প্রক্রিয়া থেকে আমাদের দেশের মানুষকে সরিয়ে আনা। ”

সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনীল দাসগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ।
এ ছাড়াও ইতালী, জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগার্ল, সুইডেন, সুইজ্যারল্যাণ্ড, ডেনমার্ক, গ্রীস, ফ্রিনল্যান্ড, স্পেন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ জার্মান যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে