,

দেশে ধর্ষণের সমস্যার নয়া সমাধান বাতলালেন অক্ষয় কুমার

news-image

 

বিনোদন ডেস্ক :অ্যাকশন হিরোর তকমা বহুদিন ছেড়ে এসেছেন। এখন তিনি পুরদস্তুর ভার্সেটাইল অ্যাক্টর। পেয়ে গিয়েছেন জাতীয় স্বীকৃতিও। তবে এখানেই থেমে থাকতে রাজি নন বলিউডের খিলাড়ি। শুধু সিনেমা নয়, তার বাইরেও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। এমনটাই মনে করেন অক্ষয়। তাই তাঁর উদ্যোগেই জওয়ানদের জন্য খুলেছে বিশেষ অনুদান প্রকল্প। এবার দেশের ধর্ষণ সমস্যার সামাধানের নয়া উপায় বাতলালেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা।

অক্ষয়ের মতে, দেশের প্রায় তিরিশ শতাংশ ধর্ষণের ঘটনা এড়ানো সম্ভব যদি মহিলাদের খোলা স্থানে শৌচকর্ম করতে না যেতে হয়। খুব শিগগিরিই আসছে তাঁর নয়া ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। সম্প্রতি তারই এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন অভিনেতা। তিনি বলেন, তাঁকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই কাহিনি। কেমন করে এক মহিলা শুধুমাত্র বাড়িতে শৌচালয় নেই বলে স্বামীকে ডিভোর্স দিতে প্রস্তুত ছিলেন। এমন চিন্তাধারাই দেশ বদলাতে সক্ষম হবে বলে অভিমত তাঁর। কোথাও তিনি পড়েছিলেন দেশের প্রায় ৫৪ শতাংশ স্থানে ঠিকঠাক শৌচালয় নেই। শৌচালয়ের এই সমস্যা যদি মিটে যায় তাহলে দেশের অন্তত ৩০ শতাংশ ধর্ষণের ঘটনা এড়ানো সম্ভব হবে।
এদিন অক্ষয় জানান, কেবলমাত্র শৌচালয় তৈরি করলেই হবে না। মানুষের চিন্তাধারাও পাল্টাতে হবে। অনেক মহিলারাই বাড়িতে শৌচালয় থাকা সত্বেও অভ্যাসের বশে খোলা স্থানে শৌচকর্ম করতে যান। দুষ্কৃতীরা তখন নির্জন স্থানে মহিলাদের একা থাকার সুযোগ নিয়ে থাকেন। এমনটা অনেকটাই বন্ধ হওয়া সম্ভব একটু বাড়তি সচেতনতা অবলম্বন করলে। কেন্দ্র সরকারের উদ্যোগেই তৈরি করে দেওয়া হচ্ছে শৌচালয়। এবার দেশের মানুষের দায়িত্ব যেন এই সুযোগকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর। এমনটাই অভিমত অভিনেতার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের