,

ইন্দোনেশিয়ায় মুসলিম ধর্মপ্রচারকের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইন্দোনেশিয়ায় বিতর্কিত এক মুসলিম ধর্মপ্রচারকের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, গ্রাফিক মেসেজ ও অশ্লীল ছবি দিয়ে এক নারীর সঙ্গে মেসেজ বিনিময় করছিলেন তিনি। মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

বর্তমানে সৌদি আরবে রয়েছেন রিজিক শিহাব নামের অভিযুক্ত ওই ব্যক্তি। তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

রিজিক দেশটির ইসলামিক ডিফেন্ডারস ফ্রন্টের (এফপিআই) নেতা। দলটি জাকার্তার সাবেক গভর্নর বাসুকি টিজাহাজা পুরনামার বিরুদ্ধে জনবিক্ষোভের নেতৃত্বে ছিল। ধর্ম অবমাননার দায়ে পুরনামাকে গত মাসে কারাগারে পাঠানো হয়েছে।

উত্তেজনা ও বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যের জন্যে স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় রিজিক। সহিংসতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুইমাস জেলও হয়েছিল তার।

প্রতিবেদনে বলা হয়, অ্যাক্টিভিস্ট ফিরজা হুসেনকে পর্নোগ্রাফি পাঠিয়েছেন রিজিক। এ ঘটনায় তাকেও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে দেশটির পুলিশ। চলতি বছরের শুরুতে তাদের মধ্যকার কথোপকথন ও ছবি বিনিময়ের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা