,

২৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

news-image

নিউজ ডেস্ক : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটা থেকে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক নাদিরুজ্জামান বলেন, এখন ঢাকা নদীবন্দরে ২ নম্বর নৌ-সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভালোর দিকে। এ কারণে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা