,

আখাউড়ায় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার সকালে ২৮০ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের করিম মিয়ার বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, সকালে করিম মিয়ার বাড়ির লোকজন বাড়ির পাশের খড়ের গাদার নিচে কয়েকটি ব্যাগ ও বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজনকে জানায়। পাশ্ববর্ত বাড়ির লোকজন এসে ব্যাগভর্তি ফেন্সিডিল ও গাজা দেখতে পেয়ে  পুলিশে খবর দেয়ে। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ সকাল সাড়ে ৮টায় সাত পাড়া গ্রামের করিম মিয়ার বাড়ির পাশে একটি খড়ের গাদার নিচে লুকিয়ে রাখা ফেন্সিডিলের বোতল ভর্তি ৪টি হাত ব্যাগ ও গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরিফুল আমিন বলেন, সম্ভবত পাচার করার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাওয়ার সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে খড়ের গাদার নিচে লুকিয়ে রাখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা