,

সরানো হলো নুসরাত ফারিয়ার ‘আল্লাহ মেহেরবান’ গান

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হলো নুসরাত ফারিয়ার বিতর্কিত সেই গান। ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি গত শুক্রবার ইউটিউবে প্রকাশ পায়। বস-২ এর এ গানটি প্রকাশের পর থেকেই বিতর্কের জন্ম দেয়। রীতিমত তোপের মুখে পড়েন নুসরাত ফারিয়া। সুফিয়ানা ধাঁচের গানটির সঙ্গে ‘অশ্লীল পোশাক’ পড়ে পারফর্মের কারণে কোণঠাসা হয়ে পড়েন ফারিয়া।

ইউটিউব থেকে গানটি সরিয়ে নিতে রোববার লিগ্যাল নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশার। নোটিশে উল্লেখ করা হয়, গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। এরপর সোমবার দিনগত রাত ২টার পর থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না।

এ প্রসঙ্গে ‘বস ২’ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বলেন, ‘সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা গানটি ইউটিউব থেকে তুলে নিয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।’

তবে গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হলেও কলকাতার নায়ক জিৎ এর নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেইমেন্টে ভিডিওটি এখনো (মঙ্গলবার দুপুর-সাড়ে ১২টা) দেখা যাচ্ছে।

‘বস ২’ ছবিতে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার সুপারস্টার জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই তিন তারকাকে নিয়েই নির্মিত হচ্ছে হাইভোল্টেজ ধামাকা ‘বস ২’। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে