,

অপু বনাম শুভশ্রী

news-image

বিনোদন প্রতিবেদক : আড়াল ভেঙে দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে ফিরছেন অপু বিশ্বাস। তবে নতুন কোনো নায়ক নয়, যার সঙ্গে মনোমালিন্য করে আড়ালে গিয়েছিলেন সে শাকিব খানের সঙ্গেই ফিরছেন তিনি।

এ জুটির অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে।

পাশাপাশি শাকিব খানের আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘নবাব’। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে নবাবের ট্রেলার। এতেই বেশ প্রশংসায় ভাসছেন কিং খান। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ঈদে মুক্তি প্রতীক্ষিত জিতের বিপরীতে ‘বস টু’ ছবিতেও থাকছেন এ নায়িকা।

ফলে বাংলাদেশে দুই ছবির নায়িকা হয়ে এবারের ঈদে আসছেন শুভশ্রী। তাই এবারে নায়কদের পাশাপাশি অপু বনাম শুভশ্রীর লড়াইটাও উপভোগ করবেন দর্শক।

উপভোগ্য এ লড়াইয়ে কে এগিয়ে থাকবেন বিষয়টি নিয়েও চলছে আলোচনা। কারণ দুই নায়িকার বিপরীতেই রয়েছেন দুই বাংলার দুই সুপারস্টার। যাদের নিজেদের জনপ্রিয়তার কারণেই ব্যবসাসফল হয় ছবি। তবে এ লড়াইতে ইতিমধ্যে অপুকেই এগিয়ে রাখছেন অনেকে।

কারণ, শুভশ্রী অভিনীত ছবি দুটি মূলত নায়কদের কারণেই দর্শক গ্রহণ করবে। বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা এখনও তেমনভাবে গড়ে উঠেনি।

অন্যদিকে অপু বিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা। এখানে এককভাবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাই মনে করা হচ্ছে দীর্ঘদিন আড়াল ভেঙে নতুন ছবি নিয়ে আসায় সাদরেই গ্রহণ করবেন দর্শক।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘রাজনীতি ছবির মাধ্যমে এবারের ঈদে প্রেক্ষগৃহে আসছি। আশা করি দর্শকদের সাড়া পাব। দর্শকরা সবসময়ই আমার সঙ্গে থেকেছেন। বিপদের মুহূর্তেও আমাকে সাপোর্ট দিয়েছেন।’ তবে কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের যোগ্যতানুযায়ী দর্শকদের কাছে এগিয়ে থাকবেন বলে জানিয়েছেন এ তারকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা