,

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি জনপ্রিয় আইসক্রিম শপে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালিয়েছে। এতে ১৩জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির নিরাপত্তা কর্মকর্তারা একথা জানান।

তারা আরো জানান, কারাদা জেলায় গতরাতের এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানায়, ‘শিয়াদের ভিড় লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’

জানা গেছে, ইরাকে শিয়াদের ওপর প্রায়ই হামলা চালায় আইএস জঙ্গিরা। কিন্তু মুসলমানদের পবিত্র মাস রমজানে এই হামলা চালানো হলো। এ মাসে ইরাকিরা ইফতারির পর প্রায়ই রাতের বেলা কেনাকাটা করতে বের হয়।

মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের দূত ব্রিট ম্যাক এই ঘটনার নিন্দা জানিয়ে ইরাকের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা