,

আরাফাত সানীর বিরুদ্ধে প্রতিবেদন ২০ জুন

news-image

নিউজ ডেস্ক : যৌতুকের দাবিতে মারধর করার অপরাধে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানী এবং তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২০ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মাদপুর থানা পুলিশকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকা সিএমএম আদালতে নথি পাঠান। এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে নাসরিন সুলতানা নামের এক নারীর প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না শুনে ভয়ভীতি দেখায়।

গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে।

২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা