,

‘বিপদ সংকেত জারি থাকবে’

news-image

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ বর্তমানে উপকূল অতিক্রম করে ভোলা, হাতিয়া, চাঁদপুর অঞ্চলে অবস্থান করছে। এ অবস্থায় উপকূলীয় অঞ্চলে বিপদ সংকেত জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়া অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

সামসুদ্দিন আহমেদ বলেন, এখনো একটি বৈরি আবহাওয়া রিবাজমান। তাই মহাবিপদ সংকেত নামিয়ে নিতে আমরা আরো কিছু সময় নেব। কমপক্ষে ৬ ঘণ্টা। মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হবে। কারণ হলো, একটি প্রবল ঘূর্ণিঝড় সমুদ্র অতিক্রম করে বাংলাদেশে এসেছে। সমুদ্রের যে আবহাওয়া, তা স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক হওয়ার সময় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হবে। সেটিও কমপক্ষে আরো ১২ ঘণ্টার জন্য।

সামসুদ্দিন আহমেদ জানান, ‘মোরা’চট্টগ্রাম উপকূলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে টেকনাফে ১৩৫ কিলোমিটার বেগে ও সেন্টমার্টিনে ১১৪ কিলোমিটার বেগে আঘাত হানে। ঘূর্ণিঝড় মোরা উত্তরদিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬টায় কুতুবদিয়ার নিকট দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা