,

বিয়ে করাটা ভুল ছিল আমার : মনীষা কৈরালা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে দ্বিতীয়বারের মতো ‘অভিষেকের’ প্রাক্কালে মনীষা কৈরালা তার অতীত জীবন সম্পর্কে বলেছেন, আমার বিয়ের প্রসঙ্গে যা যা ঘটেছে তার পুরো দায়দায়িত্ব আমি স্বীকার করছি। বিয়ে করাটা ভুল ছিল আমার। আমার এমন সিদ্ধান্তের পূর্ণ দায় আমি স্বীকার করছি, সবকিছুই খুব দ্রুত ঘটে যায়। আমার উচিৎ ছিল সময় নেওয়া এবং বিয়ে নিয়ে তাড়াহুড়া না করা।

নিজের অতীত নিয়ে হতাশা ব্যক্ত করলেও আজকালকার নায়িকাদের প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, মেয়েদের অমনই হতে হয়- কারণ আমাদের জীবন একটাই। আমাদেরকে এই দেশের নারীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে- যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ।

প্রসঙ্গত, ২০১২ সালে নেপালি পত্রিকায় খবর বেড়িয়েছিল যে স্বামী সম্রাট দাহল রীতিমতো মারপিট করেন মনীষা কৈরালাকে। এসব ঘটনায় মনিষা আত্মহত্যার চেষ্টাও করেন। বিয়ের মাস কয়েক পর থেকেই দুজন আলাদা থাকছেন।

পরবর্তীতে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন। তবে সফল চিকিৎসা শেষে তিনি বর্তমানে ক্যান্সারমুক্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা