,

জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপির প্রথম সারির নেতাদের নিয়ে মঙ্গলবার ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় বিএনপি নেত্রীর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এদিন, খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোর পর জিয়াউর রহমানের পর জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎসজীবী দলসহ বিএনরি বিভিন্ন অঙ্গ সংগঠন ফুল দিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

এদিকে, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধি কমপ্লেক্সে জাতীয়তাবাদী ওলামা দল দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ওলামা দলের এই আয়োজনে শরিক হয়েছেন খালেদা জিয়া। এছাড়া দল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী শ্রদ্ধা জানানো জিয়া উদ্যানে ভিড় করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে