,

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র বাংলাদেশেরই দুই!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচের জার্সিটি অনেকের পছন্দ হলেও, অনেক ভক্তদেরই মন জয় করতে পারেনি। ঐতিহ্যবাহী সবুজ জার্সিতেই তারা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে চান। যারা লাল জার্সি দেখে হতাশ হয়েছেন, তাদের জন্য সুখবর আছে। সম্প্রতি, একমাত্র দেশ হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের জন্য ব্যবহার করা লাল রঙের জার্সিটিতে কাঁধের কাছ থেকে নিচ পর্যন্ত হালকা সবুজ রঙের শেড রয়েছে। জার্সির নিচের অংশসহ ট্রাউজার সম্পূর্ণ লাল রঙের। তবে এই জার্সি শুধুমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ব্যবহার করবে বাংলাদেশ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটা ম্যাচে লাল রঙের জার্সি পড়ে খেলেছিল বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূলপর্বে অবশ্য সবুজ রঙের জার্সিতেই দেখা যাবে বাংলাদেশ দলকে। একই ডিজাইনের জার্সিটি তে শুধু লাল রঙের জায়গায় সবুজ রঙের আধিক্য থাকবে। আগামী ৩০ মে ভারতের বিরুদ্ধে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আগামী এক জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবার মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা