,

ইমরান এইচ সরকারকে কুত্তার মতো পেটানোর ঘোষণা ছাত্রলীগের

news-image

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেখানে পাওয়া যাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে ইমরান এইচ সরকার ও তার ‘গংদের’ বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা করারও ঘোষণা দেন তারা।

সোমবার রাতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা এ ঘোষণা দেয়। এর আগে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ‘ইমরানের দুই গালে জুতা মারো তালে তালে’ ইমরানের চামড়া, কুত্তা দিয়ে কামড়া’ হৈ হৈ রৈ রৈ ইমরান সরকার গেলি কই’, ‘একটা একটা ইমরান ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা গং ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা সনাতন ধর, ধইরা ধইরা জবাই কর’সহ নানা স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী প্রাণের নেত্রীকে যে ইমরান গং এবং ওই সনাতন যারা অপমানিত করেছে তাদের কোনো ছাড় নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওইসব সনাতন এবং ইমরানকে ও তার গংদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হচ্ছে। ইমরান এবং তার গংদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেখানে পাওয়া যাবে সেখানে কুত্তার মতো পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী ও ছাত্রলীগের বদন্যতায় ইমরানকে আমরা তার প্রাপ্য যোগ্যতার চেয়ে অনেক উপরে স্থান দিয়েছিলাম ভাই হিসেবে। কিন্তু এই বেঈমান কুত্তার বাচ্চা আমাদের মাকে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে যে কটূক্তি করেছে তার জন্য কোনো ছাড় নয়। তার স্পর্ধা বেড়ে গেছে। তাই আর কোনো ছাড় নয়। তার বিরুদ্ধে এবং তার গংদের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার মামলা হবে।’ সূত্র : এমটিনিউজ২৪ডটকম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে