,

কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ ইফতারের আয়োজন করেন বিএনপির চেয়ারপারসন।

ইফতারে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ৫০টিরও বেশি দেশের কূটনীতিক ও তাঁদের প্রতিনিধিরা।

ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত কূটনীতিকদের সঙ্গে কুশলবিনিময় করেন। পরে মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

ইফতারে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ দলের শীর্ষ নেতারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের