,

হঠাৎ নৌকায় উঠে জেলেকে জাপটে ধরলো হাঙ্গর

news-image

অনলাইন ডেস্ক : ২০০ কেজি ওজনের হাঙ্গর যদি হঠাৎ উঠে পড়ে কোন জেলে নৌকায়, ভাবুন কি অবস্থা হতে পারে সেই জেলের?
প্রায় নয় ফুট মত লম্বায় হাঙ্গরটিকে দেখাচ্ছিল পাঁচ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ১৬ ফুট লম্বা।

আর নৌকায় উঠে পড়েই সে শুরু করে তীব্র ঝাঁকুনি, যা জেলে টেরি সেলউডের কাছে নাচের মত মনে হচ্ছিল।

হতবিহবল মি. সেলউড এতটাই অবাক হয়ে যান এই ঘটনায়, যে তাড়াতাড়ি পালাতেও ভুলে গিয়েছিলেন তিনি।

শেষে হাঙ্গর তার একটি হাত কামড়ে ধরার পরই তিনি সম্বিৎ ফিরে পান।

এরপর রেডিওতে সাহায্য চেয়ে পাঠান। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইভান্স হেড নামক জায়গায়।

উদ্ধারকারীরা যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে মি. সেলউডের ব্যাপক রক্তক্ষরণ হয়েছে।

ইভান্স হেডের মেরিন রেসকিউ টিমের উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা বলছিলেন, নৌকাটির দৈর্ঘ্য পাঁচ মিটার।

ফলে অতবড় হাঙ্গরটি উঠে পড়ার পর খুব বেশি জায়গাও ছিল না নৌকায়।

সে কারণে হাঙ্গরটি কামড়ে দেয়া ছাড়াও নিজের পাখনা দিয়ে কয়েক দফা আঘাত করে মি. সেলউডকে।

সেই সঙ্গে বিস্ময়জনিত কারণেও তিনি চলৎশক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন বলে জানান উদ্ধারকারীরা।

– বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের