,

রোজায় এই শরবত দূরে করবে গ্যাস্ট্রিক!

news-image

স্বাস্থ্য ডেস্ক : এবার রোজা শুরু হয়েছে গ্রীষ্মে। তাই রোজার সময়সীমা বেশ দীর্ঘ। এরপর ইফতারিতে থাকে ভাজাপোড়া। এতে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে আপনি ভরসা রাখতে পারেন লেবু–আদা শরবতের উপর।দীর্ঘ সময় রোজা রাখার পর ক্লান্তি দূর করতে ইফতারে এক গ্লাস ঠাণ্ডা শরবত না হলেই নয়। জেনে নিন-

উপকরণ
লেবু ২টি, আদার রস ২ টেবিল চামচ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, চিনির সিরাপ এক কাপের চার ভাগের এক ভাগ, বরফ কুচি পরিমাণমতো ‍ইত্যাদি ‍উপকরণ লাগবে।

প্রণালি
একটি পাত্রে ২ টুকরো লেবু চিপে সিরাপ দিয়ে শরবত তৈরি করে নিন। আদা কিউব করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। অথবা বাটোনি দিয়ে থেতলিয়ে নিন। এরপর আদা ছেঁকে পানি আলাদা করে রাখুন। সিরাপ দেওয়া লেবুর পানির সাথে আদার পানি মিশান। সব শেষে বরফ কুচি, পানি, পুদিনা পাতা ও লেবু চারকোনা করে কেটে গ্লাসে দিয়ে আধঘণ্টা রেখে দিন।

আদার গুণ
আদা পানি এই রোজায় গ্যাসের সমস্যা দূর করে, দীর্ঘ সময় রোজা রাখার ফলে হাত পা ব্যাথা হয়, আদার পানি শরীরের ব্যাথা কমাতে সাহায্য করে। এছাড়া ক্যানসার, বমি বমি ভা্‌ব, রক্তচাপ কমাতে আদার পানি সাহায্য করে।

লেবুর গুণ
ইফতারে অতিরিক্ত ভাজা- পোড়া খাবার বেশি খাওয়া হয়। তাই লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি কমাতে সাহায্য করে। অনেক সময় অতিরিক্ত গরম আর বৃষ্টির জন্য ঠাণ্ডা হতে পারে, তাই এই সময় লেবু–আদা শরবত শরীরকে রাখে ঠাণ্ডা। এছাড়া ব্রণ আর ত্বকের কালচে দাগ কমাতে লেবু আদা শরবত খুব উপকারী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে