,

শেখ হাসিনা, শেখ রেহানা ও পুতুলের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোটবোন শেখ রেহানা এবং কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের ফেসবুক পেজে সোমবার এ কথা জানিয়ে বলা হয়, ‘এ রকম পেজগুলোর এডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেজগুলোকে ‘আনঅফিসিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদের সহযোগিতা করবেন। অন্যথায় আমরা অতিসত্বর আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

এতে বলা হয়, গত কিছুদিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধু জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ভুয়া ফেসবুক পেজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

এতে আরো বলা হয়, বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ফেরিফাইড ফেসবুক পেজ ও শেখ রেহানার পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)’র ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি অফিসিয়ালি চালু আছে। যা তারা নিজেরই তত্ত্বাবধান করে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে