,

শ্রীদেবী কন্যার সঙ্গে প্রেমে ভাইকে সতর্ক করলেন শহিদ

news-image

 

বিনোদন ডেস্ক : বিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের। অন্যদিকে শোনা যাচ্ছে, শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জানভি কাপুর খুব শিগগির বলিউডে পা রাখবেন।

তবে এরই মধ্যে ইশান ও জানভিকে নিয়ে বলিপাড়ায় চাউর হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি এ দুজনকে একসঙ্গে নৈশভোজ ও সিনেমা ডেটে দেখা গেলে তাদের নিয়ে এ গুঞ্জন শুরু হয়। আর ভাইয়ের প্রেমের গুঞ্জনে নাকি মোটেও খুশি নন শহিদ কাপুর। এ বিষয়ে তিনি নাকি ইশানের সঙ্গে কথা বলেছেন এবং তাকে সতর্ক করে দিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শহিদ তার ভাই ইশানকে ব্যক্তিগত বিষয়ে সতর্ক হতে বলেছেন, যাতে করে প্রথম সিনেমা বিয়ন্ড দ্য ক্লাউডস থেকে তার ফোকাস সরে না যায়। শহিদ মনে করছেন, এ ধরনের গুজবের কারণে তার ভাইয়ের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

এর আগে করণ জোহরের স্টুডেস্ট অব দ্য ইয়ার-টু ও সাইরাত সিনেমায় জানভি-ইশানের অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। ২১ বছর বয়সি ইশান উড়তা পাঞ্জাব সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া বাহ! লাইভ হো তো অ্যাইসি সিনেমায় শহিদের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। ভাইয়ের মতো তিনিও অনেকদিন ধরেই কোরিওগ্রাফার সিয়ামাক দাবারের তত্বাবধায়নে প্রশিক্ষণ নিচ্ছেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে লি স্টার্সবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখেছেন জানভি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে