,

‘বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’

অধঃস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশবিষয়ক শুনানিতে সোমবার প্রধান বিচারপতি একথা বলেন।

গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান। সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।

শুনানিতে এস কে সিনহা বলেন, রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন। উল্লিখিত বিষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।’

সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া প্রেষণে থাকা বিচারকের বিদেশ যাওয়া নিয়ে; আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলেও মন্তব্য করেন এস কে সিনহা। তিনি বলেন, আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারো কিছু করার থাকবে না।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের