,

বিএনপির কারণে জনগণ আতঙ্কে : হাছান মাহমুদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি নিয়ে আওয়ামী লীগ আতংকে আছে- এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নাকি বিএনপি নিয়ে আতঙ্কে আছে। আসলে আওয়ামী লীগ আতঙ্কে নেই।

তিনি বলেন, দেশের জনগণ আপনাদের (বিএনপির) কারণে আতঙ্কে আছে। কারণ আপনারা বলছেন ঈদের পরে সরকার পতনে আবার আন্দোলন করা হবে। আর আপনাদের আন্দোলন মানে তো নিরীহ মানুষের ওপর পেট্রোলবোমা হামলা চালিয়ে হত্যা করা। তাই আপনাদের নিয়ে মানুষ বড়ই আতঙ্কে আছে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ হকার্স লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হকারদের পুনর্বাসন চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, হকারদের অবশ্যই শৃঙ্খলার মধ্যে আনতে হবে। কিন্তু তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে। তাই আমি দুই মেয়রকে অনুরোধ জানাচ্ছি- তাদের আগে পুনর্বাসন করুণ। বিকল্প ব্যবস্থা হিসেবে রাজধানীর প্রত্যেকটি ওয়ার্ডে ছুটির দিনে নির্দিষ্ট সময়ে হলিডে মার্কেট বসার অনুমতি দেয়া হোক। পৃথিবীর বেশিরভাগ দেশেই এমন ব্যবস্থা রয়েছে।

হকাররা বর্তমানে বেকার বসে রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বেকার বসে থাকার ফলে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে না তাদের। তারা সন্তানদের পড়াশোনা করাতে পারছে না। যত দ্রুত সম্ভব এদের পুনর্বাসন করুন আপনারা (দুই সিটি মেয়রের উদ্দেশ্যে)। কারণ এই মেহনতি মানুষের পাশে আমাদেরই দাঁড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে