,

সাহরিতে কী খাবেন, কী খাবেন না

news-image

ইসলাম ডেস্ক : রোববার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সাহরি ও ইফতারের খাদ্য তালিকার ওপর আমাদের সুস্থতা নির্ভর করছে।

সুস্থ থেকে রোজা করতে চাইলে কিছু খাবার আমাদের সাহরিতে বর্জন করা উচিত। চলুন জেনে নেওয়ার যাক সাহরিতে কী খাবেন আর কী খাবেন না। কেননা, রোজা রাখাটা যেমন জরুরি, তেমনি নিজেকে সুস্থ রাখাটাও জরুরি।

* বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলো খেলে প্রচুর পিপাসা পায়। তাই এই খাবারগুলো সাহরিতে না খাওয়াই ভালো। অতিরিক্ত তৈলাক্ত খাবার না খাওয়া ভালো।

* ভাতের সঙ্গে উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার হিসেবে ডাল, ডিম, মাছ, মাংস রাখতে পারেন। যথাসম্ভব চেষ্টা করুন শাকসবজি এবং মাছ বেশি করে খাওয়ার। এতে শরীরে পানির চাহিদা কম হবে আর আপনিও সুস্থ থাকবেন।

* মিষ্টি জাতীয় খাবার না খাওয়া ভালো। মিষ্টি জাতীয় খাবার শরীরে পানির চাহিদা বাড়ায়, এছাড়া মুখে গন্ধ তৈরি করে।

* অনেকে ইফতারির থেকে যাওয়া ভাজা পোড়া সাহরিতে খাওয়া শেষে খেয়ে থাকেন, এটা করবেন না।

* গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে যেসব খাবার খেলে তা যথাসম্ভব না খাওয়া। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের উচিত খাওয়ার আগেই ওষুধ খেয়ে নেওয়া।

* যাদের ডায়াবেটিস আছে তারা তো অবশ্যই তাদের খাদ্য তালিকা অনুসরণ করবেন। যারা রোজার আগে খাওয়ার আগে-পরে ওষুধ খেতেন তাদের উচিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওই ওষুধগুলো কখন খাবেন তা জেনে নেওয়া।

* সারাদিন পানি না খেতে পারার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন ইফতার থেকে শুরু করে সাহরির সময়ের মধ্যে অন্তত আট গ্লাস পানি পান করার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের