,

চিকুনগুনিয়ায় আক্রান্ত মিম!

news-image

বিনোদন প্রতিবেদক : গত বোরবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন টিভি ও চলচ্চিত্রের নায়িকা বিদ্যা সিনহা মিম। মিমের মা ছবি সাহা জানান, গতকাল রোববার দুপুরের পর থেকেই অতিরিক্ত জ্বর, এরপর সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা আর বমি। রাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন মিমের বাবা। সব কিছু শুনে চিকিৎসক বললেন, এটা চিকুনগুনিয়ার লক্ষণ। সম্পূর্ণ বিশ্রাম আর চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ দেন তিনি। তিনদিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে।

এদিকে এনটিভিতে এবার ঈদে মিমের একটি একক নাচের অনুষ্ঠান হবে। পাঁচ ধরনের নাচে পাঁচটি সাজ। এজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতনের তত্ত্বাবধানে গত পাঁচদিন টানা মহড়া করেছেন মিম। আর মিমের অসুস্থতার কারণে সে অনুষ্ঠানটির রেকর্ডিংও স্থগিত করা হয়েছে।

ছবি সাহা জানান, কলকাতা থেকে ফেরার পর মিম এই অনুষ্ঠানের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে। জ্বর নিয়েও আজ সোমবার মিম অনুষ্ঠানের রেকর্ডিং করতে চেয়েছিল।

মিম বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ইয়েতি অভিযান’ চলচ্চিত্রটি নিয়ে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। ছবিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন মিম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের