,

ভাস্কর্য অপসারণ সংক্রান্ত রিটের শুনানিতে বিব্রত বিচারক

news-image

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ এবং সারাদেশ থেকে ভাস্কর্য অপসারণের দাবিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা একটি রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

২৯ মে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে হঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আসলে আদালত তা ‘আউট অব লিস্ট’ বা কার্যতালিকা থেকে বাদ করে দেন।

পরে রিটকারী আইনজীবী আবু ইয়াহইয়া দুলাল গণমাধ্যমকে বলেন, আদালত মামলাটি শুনানিতে বিব্রত বোধ করে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। তবে আবেদনটি রিট শুনানির জন্য অন্য কোনো বেঞ্চে উপস্থাপন করা হবে।

এর আগে ২৮ মে রোববার হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনে সুপ্রিম কোর্টের লিলি ফোয়ারা চত্বর থেকে অপসারিত মূর্তিটি আবার সেখানে স্থাপনে এবং একইসঙ্গে সারা বাংলাদেশ থেকে সব মূর্তি অপসারণের মতো ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ ‍ও বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যসমূহ সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।

রিট আবেদনে ধর্মসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, গণপূর্তসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ও প্রধান নির্বাহী, খেলাফত আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মুফতি রেদোয়ানুল নবী সিরাজী ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি নূর হোসেন কাসেমীকে বিবাদী করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে