,

বিহারে বৃষ্টি ও বজ্রপাতে প্রাণ গেল ২৩ জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত ২৪ ঘন্টায় বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। রবিবার বৃষ্টি ও বজ্রপাতে বিহারে ২৩জনের মৃত্যু হলেও ভারতের বিভিন্ন রাজ্যে চলছে তীব্র তাপদাহ।

ভারতের আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর গভীর চাপ থেকে এই বৃষ্টিপাতের সৃষ্টি। ৩০-৩১ মে কেরেলাতেও বৃষ্টি হবে। অপরদিকে দিল্লির তাপমাত্রারও ৪০ ডিগ্রির নিচে মেনে এসেছে। বিহার ছাড়াও বৃষ্টি হবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।

আজ সোমবার বিহারের কর্মকর্তারা জানান, নিহত ২৩ জনের মধ্যে আটজন নারী। আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছে।

অপরদিকে উড়িষ্যায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে ১২ জনের মৃত্যু হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা বলেন, ‘বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচ জন, জামুই জেলায় চার জন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের, ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালি ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।’

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচ জন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের