,

লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য মামলা প্রত্যাহার করতে হবে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবাইকে সমান সুযোগ দিতে হবে, অন্যথায় দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

এ সময় প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেন, ‘উনি এখনই বক্তৃতা শুরু করে দিয়েছেন। নির্বাচন শুরু করেছেন, হেলিকপ্টারে করে যাচ্ছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা লোকজন জড়ো করে আনছেন। এখানে উনি নৌকায় ভোট দিতে বলেছেন। আমাদের একটা মিটিং করতে দেয় না। এমনকি মিটিংয়ে এলেও আপনার গ্রেপ্তার করেন।’

সবাইকে সমান সুযোগ দিতে এবং নির্বাচনী ব্যবস্থা তৈরির জন্য সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আপনারা সবাই বাইরে থেকে মহানন্দে নির্বাচন করবেন আর আমরা কারাগারের ভেতর থেকে অথবা আদালতের বারান্দায় থেকে শুধু দেখব, সেটা হবে না। সেই নির্বাচন এ দেশে হবে না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে