,

১৪ জন মিলে দুই নারীর শ্লীলতাহানি, ভিডিওধারণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পার্কে ঘুরতে যাওয়া দুই নারীর শ্লীলতাহানি করেছে ১৪ জন পুরুষ।শুধু তাই নয়, নিপীড়নের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে।

ভারতের উত্তর প্রদেশের রামপুর জেলায় টানডা থানা এলাকার একটি পার্কে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলা না গেলেও বিগত ১৫ দিনের মধ্যেই এটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ভিডিও ফুটেজ থেকে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে বলে দাবি করেছে পুলিশ। তাদের গ্রেফতারের প্রক্রিয়াও চলছে।তবে ভিডিও থেকে নারী দু’জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ভিডিওটিতে দেখা যায়, চারপাশে গাছ বেষ্ঠিত একটি সরু পথ আটকে রেখেছে কয়েকজন। দুই নারীকে নিয়ে টানা-হেচড়া করছে তারা।

ওই দুই নারী সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেননি।

রামপুর থানার সুপারিনটেন্ডেন্ট বিপিন টাডা বলেন, ভিডিওটি নজরে আসার পর আমরা একটি এফআইআর করেছি। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেছেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমাদের একটু সময় দরকার, সবকিছু গুছিয়ে নিতে। এখনও আগের সব ব্যবস্থায় রয়ে গেছে। ধীরে ধীরে সব অনাচারই বন্ধ হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা