,

মিসিসিপিতে আটজন হত্যার ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ম্যানচেস্টারের আতঙ্ক কাটতে না কাটতে ফের সন্ত্রাসের ছায়া। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হলো আটজনের। মৃতের তালিকায় রয়েছেন ডেপুটি শেরিফ। অভিযুক্ত বন্দুকবাজ কোরি গডবোল্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে মিসিসিপির রাজধানী থেকে ৬৮ কিলোমিটার ভেতরে অতর্কিত হামলা চালায় ৩৫ বছর বয়সী সেই আততায়ী। শহরের পর পর তিনটি বাড়িতে ঢুকে একসঙ্গে আটজনকে হত্যা করে সে। খবর পেয়েই চারদিক থেকে ঘিরে ধরে মার্কিন পুলিশ ওই আততায়ীকে গ্রেপ্তার করে।

মিসিসিপি পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্ট্রেন জানিয়েছেন, লিঙ্কন কাউন্টির তিনটি বাড়িতে হামলা চালায় ওই বন্দুকবাজ। তার মধ্যে দুটি বাড়ি ব্রুকহেভেন এলাকায়, অন্যটি বোগ চিট্টোতে।

পাশাপাশি তিনি আরও জানান, সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ডেপুটি শেরিফ। তাঁকেও গুলি করে হত্যা করে ওই বন্দুকবাজ। এদিকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোরি গডবোল্ট মানসিকভাবে অসুস্থ ছিল। তার যে বাচার ইচ্ছে ছিল না, সে কথা সংবাদমাধ্যমকেও জানিয়েছে বন্দুকবাজ কোরি গডবোল্ট। ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন মিসিসিপি প্রদেশের গভর্নর ফিল ব্র্যায়েন্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে