,

‘বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না’

news-image

নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ বিষয়ক শুনানিতে আজ সোমবার প্রধান বিচারপতি বলেছেন, ‘নির্বাহী বিভাগকে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বিচার বিভাগ হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। ‘ আইন না জেনে মন্ত্রণালয় ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে ‌উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একথা বলেন।

বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য আজ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের কাছে দুই সপ্তাহ সময় চান। সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানিতে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘বিচার বিভাগীয় যেসব কর্মকর্তাকে প্রেষণে (ডেপুটেশন) দিয়েছি, তাদের যদি প্রত্যাহার করি, তাহলে কারও কিছু করার থাকবে না। ‘

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল পাঠিয়ে যদি বলা হয়, ‘করবেন’, তখন তিনি ‘হ্যাঁ’ বলেন। আর ‘না’ বললে, ‘না’ বলেন। ”

সুরেন্দ্র কুমার সিনহা আরও বলেন, ‘আইন না জেনে মন্ত্রণালয় ব্যবধান সৃষ্টি করছে। তারা যদি মনে করে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে। এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। ভুল বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো। ‘

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে