,

তদন্ত প্রতিবেদন পেছাল বনানী দুই ছাত্রী ধর্ষণ মামলার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্স মালিকের ছেলেসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অাগামী ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ ২৯ মে সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন ধার্য করেন।

গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। এ ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। প্রথমে মামলা নিতে অস্বীকার করলেও ঘটনাটি মিডিয়ায় প্রকাশিত হওয়ায় শেষ পর্যন্ত মামলা নিতে বাধ্য হয় পুলিশ। এরপর ঘটনাটি নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। আপন জুয়েলার্সের মালিক ছেলের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, যুবক ছেলে এসব একটু করতেই পারে।

এই মামলার এজাহারভুক্ত অপর ৪ আসামি হলেন পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের পরিচালক মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম), গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ (রহমত)। ৫ আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছে। এদের মধ্যে সাফাত আহমেদ, সাদমান সাকিফ, নাঈম আশরাফ ও বিল্লাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা