,

৬৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করছেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রের ফাইনালে আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। এটা বার্সার টানা তিনটি কোপা দেল রের ট্রফি। ওই ম্যাচে বার্সার হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। আর এই গোলটিই তাকে আসীন করে অনন্য উচ্চতায়। ৬৭ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন মেসি।

কী সেই রেকর্ড? কোপা দেল রের চারটি ফাইনালে গোল করলেন মেসি। এর আগে প্রথমবারের মতো রেকর্ডটি গড়েছিলেন তেলমো জারা। ১৯৫০ সালে কোপা দেল রের চারটি ভিন্ন ফাইনালে প্রতিপক্ষের জাল কাঁপান এই স্প্যানিশ কিংবদন্তি।

এদিকে এই ম্যাচে নেইমারও গড়েন একটি রেকর্ড। টানা তিন কোপা ডেল রে ফাইনালে গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান। তিনি স্পর্শ করেছেন পুসকাসের রেকর্ড। ১৯৬০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিন মৌসুমে কোপা ডেল রে ফাইনালে গোল করেছিলেন বিশ্বখ্যাত হাঙ্গেরিয়ান এ ফুটবলার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে