,

ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সফলভাবে সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের আয়োজনে ২৫ মে থেকে তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাশিল্পী দীপু মাহমুদ। সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীগণ পরিবেশন করে নাটক নীরব ঘাতক। মূল ভাবনা ও নির্দেশনা চন্দন রেজা।

নাটক শেষে কর্মশালার মূল্যায়ন পর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, কথা সাহিত্যিক দীপু মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক আবদুন নূর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমান গণী সজীব, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, ওয়ার্কস পার্টির সভাপতি কমরেড কাজী মাসুদ, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম।

দীপু মাহমুদ বলেন দক্ষ নাট্যকর্মী হতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার এর মাধ্যমেই ব্রাহ্মণবাড়িয়া তার নাটকের হারানো গৌরব ফিরিয়ে পাবে। এসব তরুণরাই পারবে। এদের নাট্য চর্চায় আমরা সব সময় পাশে থাকবো।

অভিনয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানে যুগ্ম মহাসচিব চন্দন রেজা ও চলচ্চিত্র নবাগত নায়ক মেহমুদ সিদ্দীকী লেনিন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান শিশির।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে