,

বাংলাদেশি ইফতার দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে মালয়েশিয়ায়

news-image

নিউজ ডেস্ক : রহমত, বরকত নাজাতের বার্তা নিয়ে মুসলিম বিশ্বের ঘরে ঘরে আগত মাহে রমজানের এখন শুরু। আল্লাহর নৈকট্য লাভের আশায় সারাদিন রোজা রেখে পরিবারের সকলে মিলে এক সঙ্গে ইফতারের আনন্দই যেন আলাদা। কিন্তু যারা পবিবার পরিজনের সুখের খোঁজে নিজ গৃহ ছেড়ে আজ পরবাসী, তাদের ইফতারীর অতীত আনন্দ দায়ক না হলেও বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যেণে মালয়েশিয়া প্রবাসীরাও উপভোগ করছেন ইফতারে আনন্দ। দোকানীদের ব্যস্ততা আর বাহারী সব ইফতার আয়োজন দেখে মনে হতে পারে এই দৃশ্য দেশের ঢাকার। পুরান ঢাকার রাস্তা গুলোতে যেভাবে ঐতিহ্যবাহী ইফতার সাজান ব্যবসায়ীরা, একই ভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি সব ঐতিহ্যবাহী ইফতার সাজান প্রবাসীরা।

বৈধ অবৈধ মিলিয়ে বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন কয়েক লক্ষ বাংলাদেশি। রোজার মাসে প্রতিদিনই কুয়ালালামপুরের কোতারায়া, বুকিত বিনতাং সহ মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলোতে বসে ইফতারী বাজার। শুধু প্রবাসীরাই নয়, বাংলাদেশি দোকানগুলোতে ভিড় জমায় বিদেশীরাও। বাংলাদেশি বাহারী ও ঐতিহ্যবাহী সব খাবারের টানেই তারা ছুটে বেড়ান দোকানে দোকানে।

এসময় বাংলাদেশি রেষ্টুরেন্ট গুলোতে চলে ইফতারী তৈরীর মহা আয়োজন, সকলে ইফতারী সামনে নিয়ে অপেক্ষা করেন আজানের, দেখে মনে হয় যেন এক একটি পরিবার। অন্যান্য সময় গুলোতে পরিবার পরিজনহীন নিজেকে একা একা মনে হলেও মাহে রমজানের এই সময়টুকুতে মালয়েশিয়া প্রবাসীরা কিছুক্ষণ সময়ের জন্যে ভুলে যান পরিজনহীন একা একা ইফতার খাবার কষ্টটুকু।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে