,

ঘর ভাঙছে ঐশ্বরিয়া-অভিষেকের!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ছাড়াছাড়ি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সাবেক বলিউড সুন্দরীর ইচ্ছা পূরণ না হওয়া এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক ভালো না যাওয়ায় এমনটা হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে এবিপি আনন্দ।

খবরে বলা হয়, বিয়ের পর থেকেই ঐশ্বরিয়া চেয়েছিলেন, শ্বশুর-শাশুড়ির থেকে পৃথক হয়ে স্বামীকে নিয়ে আলাদা ঘর বাঁধতে। কিন্তু তা সম্ভব হয়নি এখনও। এনিয়ে দু’জনের মধ্যে নিয়মিত অশান্তি হয়। এছাড়া শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না। তাতেও অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়েছে। বর্তমানে এসব বিষয়ে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের সম্পর্ক এতটায় খারাপ পর্যায়ে পৌঁছেছে যে বলিউড সুন্দরী নাকি ঠিক করেছেন অভিষেককে ডিভোর্স দেবেন তিনি।

যদিও এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক যে আর আগের মত নেই, তার আঁচ পাওয়া গিয়েছিল সরবজিত ছবির প্রিমিয়ারে। ফটোশ্যুটের মাঝ থেকে আচমকা বেরিয়ে যান অভিষেক। ঐশ্বরিয়ার অস্বস্তি ধরা পড়ে সকলের সামনে। যদিও পরে বলিউডের এই খ্যাতনামা দম্পতি অস্বীকার করেন সব গুজব।

প্রসঙ্গত, ২০০৭ সালে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে তাঁদের ঘরে ৫ বছরের একটি মেয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের