,

আগরতলা-আখাউড়া রেলপথে পরিবর্তন চায় বাংলাদেশ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আখাউড়া পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরুর আগেই এতে পরিবর্তন আনার প্রস্তাব করেছে বাংলাদেশ।

ভারত-বাংলাদেশ রেল সংযোগ স্থাপনের শুরুতেই প্রকল্প বাস্তবায়নে বেশ কয়েকটি সমস্যার কারণে রেললাইন নির্মাণে ওই পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে ভারত। রোববার ভারতের কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি বাংলাদেশের কুমিল্লায় জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন বাংলাদেশের কর্মকর্তারা।

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি’কে (অাইআরসিওএন) রেলপথ নির্মাণের জন্য নতুন মানচিত্র প্রস্তাব করা হয়েছে। নতুন এই প্রস্তাব অনুমোদন হলেই নির্মাণ কাজ শুরু হবে।

পরিবহন সুবিধার জন্য ভারত-বাংলাদেশ সরকার দুই দেশের মাঝে নতুন রেলসংযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করবে ভারত। এর ফলে আখাউড়ার গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ স্থাপিত হবে।

২০১০ সালে ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ওই রেলওয়ে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এক চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতীয় রেলপথ নির্মাণ সংস্থা অাইআরসিওএন উভয় দেশের এ নতুন রেলপথ স্থাপন করবে। ১৫ কিলোমিটার এ রেলপথের মাত্র ৫ কিলোমিটার স্থাপিত হবে ভারতীয় ভূখণ্ডে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের