,

মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ফুটবলপ্রেমীদের তো এবার পোয়াবারো। পুরো মওসুমে মাত্র ২ বার এল ক্ল্যাসিকোর স্বাদ নেয়ার সুযোগ তাদের। সেখানে নানা ঘটনাচক্রে অতিরিক্ত তিনটি এল ক্ল্যাসিকোর স্বাদ নেয়ার সুযোগ হয়ে গেছে ফুটবল ভক্তদের জন্য। মৌসুম শুরুর আগেই তিনবার মুখোমুখি হতে যাচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

এমনিতেই নিয়মঅনুযায়ী এবার স্প্যানিশ সুপারকোপায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে মৌসুম শুরুর আগে দু’বার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা এবং কোপা ডেল রে জয়ী দুই দল মৌসুম শুরুর আগে খেলে থাকে স্প্যানিশ সুপারকোপা। এটা এক ধরনের মৌসুম প্রস্তুতি ম্যাচ। আগামী আগস্টে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবারের স্প্যানিশ লা লিগা জয়ী দল রিয়াল মাদ্রিদ এবং কোপা ডেল রে জয়ী হচ্ছে বার্সেলোনা। সুতরাং স্বাভাবিকভাবেই স্প্যানিশ সুপার কোপায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। সুতরাং নতুন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের শুরুটা হচ্ছে এবার খুবই কঠিন পরীক্ষা দিয়ে।

শুধু স্প্যানিশ সুপার কোপায় নয়, প্রাক প্রস্তুতি মিশন হিসেবে আমেরিকায় যে ইন্টারন্যাশনাল ক্লাব কাপ অনুষ্ঠিত হয়, সেখানেও একবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে মেসি-রোনালদোদের। মিয়ামিতে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি।

২০১০-১১ মৌসুমে মাত্র ১৭ দিনের ব্যবধানে চারবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এল ক্ল্যাসিকোর ইতিহাসে এত দ্রুততম সময়ের মধ্যে এতগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার রেকর্ড ছিল মাত্র সেবারই। এবার দুই দল কম সময়ের মধ্যে মুখোমুখি হচ্ছে তিনবার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের