,

বলিউডে পা রাখতে চলেছেন ভুবনেশ্বর কুমারের ‘বান্ধবী’

news-image

 

বিনোদন ডেস্ক :: সদ্য শেষ হওয়া আইপিএল-এ তিনি বাজিমাত করেছেন৷ তাবড় বিদেশি বোলারদের হারিয়ে সবথেকে বেশি উইকেট এসেছে তাঁরই ঝুলিতে৷ নামী দামি ব্যাটসম্যানরা তাঁর পেসের ফাঁদে পা দিয়ে ঠকেছেন৷ আর তিনি নিজে বোধহয় পা দিয়েছেন প্রেমের ফাঁদে৷ অন্তত সেরকম খবরই ভাসছে সোশ্যাল মিডিয়ার ইতিউতি৷ জানা গিয়েছিল, এক নায়িকার প্রেমে পড়েছেন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার৷ আইপিএল সাফল্যের পর ভুবনেশ্বরের নজর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে৷ আর তাঁর বান্ধবীর গন্তব্য বলিউডে৷

আইপিএল চলাকালীনই বান্ধবী অনুস্মৃতি সরকারের সঙ্গে দেখা গিয়েছিল ভুবনেশ্বরকে৷ তখনই জল্পনা তুঙ্গে ওঠে৷ এমনিতে ময়দানের সঙ্গে রুপোলি পর্দার গাঁটছড়ার সম্পর্ক দীর্ঘদিনের৷ সেই পতৌডি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে আজহার-সঙ্গীতা বিজলানি হয়ে আজকের জাহির খান–সাগরিকা পর্যন্ত সেই ট্রাডিশন সমানে চলছে৷ ক্রিকেটদুনিয়ার জল্পনা ছিল, সেই তালিকায় ঢুকতে চলেছেন ভুনেশ্বরও৷ যদিও দু’জনেই খোলসা করে কিছু বলেননি৷ তবে বিভিন্ন সময় একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা৷

জানা যাচ্ছে, অভিনেত্রী অনুস্মৃতি এবার পা রাখতে চলেছেন বলিউডে৷ ইতিমধ্যে বাংলা, তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি৷ তবে এবার তাঁর নজর বলিপাড়ায়৷ ‘জানে ক্যায়সা ইয়ে ইশক’ নামে এক ছবিতে দেখা যাবে তাঁকে৷ আদ্যন্তে প্রেমের এ ছবিতেই বলিপাড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন তিনি৷ খুব শিগগিরই এ সিনেমার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানা যাচ্ছে৷

অনুস্মৃতিই যে তাঁর বান্ধবী এ কথা এখনও খোলাখুলি জানাননি ভুবনেশ্বর৷ তবে রেস্তরাঁয় খাওয়া দাওয়ার ছবি পোস্ট করেছেন৷ ‘ডিনার ডেট’-ক্যাপশনের সে ছবিটাই অনেক কিছু বলে দিয়েছিল৷ বাকিটা ক্রমশ প্রকাশ্য৷ তারপরেই ধরে নেওয়া তাঁরা কাপল৷ যদিও পরে দুজনেই জানিয়েছিলেন, তা সত্যি নয়৷ তবে অনুস্মৃতি স্বীকার করে নিয়েছিলেন যে, তাঁরা ভাল বন্ধু৷ তবু যা রটে তার কিছু তো বটে৷ তাই এখনই এ সম্পর্ক থেকে সব জল্পনা তুলে নিতে নারাজ বলিপাড়া৷ তবে আপাতত প্রেমের রসায়ন সরিয়ে রেখে দু’জনেই নিজেদের পারফরম্যান্সে মনোযোগী৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে