,

কার জায়গায় খেলবে নাসির, প্রশ্ন পাপনের

news-image

 

স্পোর্টস ডেস্ক :বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলে বর্তমানে প্রতিভার এমন ছড়াছড়ি যে নাসির হোসেনের মতন পরীক্ষিত ক্রিকেটাররাও দলে জায়গা পাচ্ছেন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন শুধু নাসির হোসেন নয়, দলে জায়গা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছেনা আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারদের।

পাপন বলেন, ‘লিটন দাস, ইমরুল কায়েস, এনামুল হক সবাই ভাল করছে। কিন্তু সুযোগ পাচ্ছে না। রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়মিত ভাল খেলে দলে জায়গা ধরে রাখতে হচ্ছে। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে? মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, সুযোগ পাচ্ছে না সে-ও।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘বর্তমানে দলের প্রতিটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা, পাইপলাইনে এখন অনেক খেলোয়াড়। নতুন ছেলেরা এসে পুরোনোদের সঙ্গে সমানতালে ভালো খেলছে, এটাই হচ্ছে আসল কারণ (সাফল্যের)।’

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠে দেখা যায় নাসির হোসেনকে। তার দীর্ঘ সাত মাস পর সম্প্রতি আবারও ডাক পান জাতীয় দলে। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শেষ ম্যাচে সুযোগ পান নাসির। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে নিয়েছেন দুই উইকেট।

সিরিজ শেষেই দেশে ফিরে যথারীতি আবারও নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের মাঠের লড়াইয়ে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নাসির। ১১৩ বলে ১৩৪ রান করার পর ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। এর মধ্যে ৭টি চার ও ৬টি ছক্কা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের