,

ছাত্রীর পরিবারকে আগামী ৩০ মে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সামনে অবস্থিত বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্প্রতিবার খন্ডকালীন ইংরেজীর শিক্ষক মো.বিল্লাল হোসেন কর্তৃক জনৈক ৭ম শ্রেনীর ছাত্রীকে বিগত ৩ মাস যাবত নানাভাবে যৌন হয়রানী অবশেষে ২৫ মে সকালে শিক্ষক বিল্লাল হোসেন তার কু প্রস্তাবে রাজী না হওয়ায় ক্লাশে সবার সামনে বেধড়ক চড়-থাপ্পর মারার ঘটনায় স্কুলটির ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন বলে নিগৃহিত ছাত্রীর পরিবার জানিয়েছেন।

এ ছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে,আজ (শনিবার)সকালে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম (রিপন) ও সহকারি প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান মূল অভিযুক্ত শিক্ষক বিল্লাল হোসেনকে নিয়ে দিনভর স্কুলের ভেতর পরবর্তী করনীয় নিয়ে গোপন বৈঠক করেন।
আজ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানায়-‘আমরা কাল (রবিবার)বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রী নিগৃহিত হওয়ার ঘটনার বিষয়ে স্কুলটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।’

এ ছাড়া- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল,লাঞ্ছিত মেয়েটির মামা ও উপজেলা চেয়ারম্যান অফিসের কার্য্যসহকারি মো.আবু হানিফ মুঠোফোনে জানান-‘ বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো.সিরাজুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি যেহেতু স্কুলটির মূল সভাপতি ও এলাকার অভিভাবক সে জন্য আগামী ৩০ মে তাদের প্রত্যেকে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মেজর ইস্যুতে বসে কঠোরতর সিদ্ধান্ত নিতে পারেন।’
এ দিকে, আজ শনিবার দিনভর ব্রাহ্মণবাড়িয়া সদর,বাঞ্ছারামপুর,পার্শ্ববর্তী হোমনা(কুমিল্লা)উপজেলায় বাঞ্ছারামপুর গার্লস স্কুলে শিক্ষক কর্তৃক ছাত্রী হয়রানী ও মারধোরের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় বলে জানা গেছে।রাস্তার সিএনজি চালক হতে রিক্সাচালক,ব্যবসায়ী,মসজিদের ইমামসহ স্কুলটিতে অধ্যয়রত ১৮ শতাধিক শিক্ষার্থীর অভিভাবকেরা মূল অভিযুক্ত বিল্লাল মাষ্টারসহ তার পক্ষবলম্বনকারী প্রধান শিক্ষক সিরাজ-মুখলেছ মাষ্টারের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবী করে এলাকা তোলপাড় চলে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের