,

ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০ গ্রেফতার ১৭

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়  উপ-.নির্বাচনকে বিরোধকে কেন্দ্র করে  দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত  বুধল ইউনিয়নে রক্তক্ষয়ী এ  সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রেফতার আতংকে গাঁ ঢাকা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, সম্প্রতি সদরের বুধল ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাবেক চেয়ারম্যান আলম গ্রুপ থেকে জোসনা বেগম ও সাবেক চেয়ারম্যান তৈয়ব গ্রুপ থেকে শিউলী বেগম প্রার্থী হন। নির্বাচনে শিউলী বিজয়ী হওয়ার পর এলাকায় উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নেমে পড়ে।এতে উভয়পক্ষের অন্তত ১০টি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলেই পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী  চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংর্ঘষের সময় ঘটনাস্হল থেকে ১৭জনকে আটক করা হয়েছে।এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের