,

শাহনূরের বিয়ের গুঞ্জন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নাম শাহনূর। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন তিনি। সম্প্রতি এ অভিনেত্রী গোপনে বিয়ে করেছেন বলে চলচ্চিত্রাঙ্গনে গুঞ্জন উঠেছে।

ঢাকাই চলচ্চিত্রের একাধিক সূত্র শাহনূরের বিয়ের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। বিশ্বস্ত একটি সূত্র জানায়, রাশেদ নামের এক ব্যক্তিকে বিয়ে করেছেন শাহনূর। বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে হানিমুন করছেন তিনি। রাশেদ ঢাকার ছেলে।

এ প্রসঙ্গে পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেন, ‘শাহনূর বিয়ে করে এখন লন্ডনে অবস্থান করছেন। সেখানে শাহনূরের সঙ্গে তার স্বামীও রয়েছেন। আপাতত এতটুকুই জানি।’

শাহনূর বর্তমানে লন্ডনে অবস্থান করায় তার সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলতে পারেননি এই প্রতিবেদক।

শাহনূর অভিনীত যৌথ প্রযোজনার ‘অপহরণ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা বাবু রায়। এছাড়াও শাহনূর অভিনীত ‘লীলা মন্থন’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রীতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন পর্দাতেও কাজ করছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের